২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে ডাইনোসরদের সবচেয়ে বড় গণসমাধির সন্ধান

এক জন শখের ফসিলবিদের হাত দিয়ে ইউরোপে ডাইনোসরদের সবচেয়ে বড় গণসমাধিটি আবিস্কৃত হতে যাচ্ছে। নিরীহ তৃণভোজী প্ল্যাটিওসোরাস নামের ডাইনোসরদের দেহাবশেষের সন্ধানে সুইজারল্যান্ডের ফ্রিক এলাকায় খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ওই শখের ফসিলবিদ গণসমাধিটির খোঁজ পান। জার্মানির সীমান্ত সংলগ্ন ফ্রিকের একটি গ্রামে বাড়ি নির্মাণের সময় ডাইনোসরের হাঁড়গোড় বেরিয়ে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

জুরিখ, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- এক জন শখের ফসিলবিদের হাত দিয়ে ইউরোপে ডাইনোসরদের সবচেয়ে বড় গণসমাধিটি আবিস্কৃত হতে যাচ্ছে। নিরীহ তৃণভোজী প্ল্যাটিওসোরাস নামের ডাইনোসরদের দেহাবশেষের সন্ধানে সুইজারল্যান্ডের ফ্রিক এলাকায় খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ওই শখের ফসিলবিদ গণসমাধিটির খোঁজ পান। জার্মানির সীমান্ত সংলগ্ন ফ্রিকের একটি গ্রামে বাড়ি নির্মাণের সময় ডাইনোসরের হাঁড়গোড় বেরিয়ে আসে। ফ্রিকের ডাইনোসর জাদুঘরের মনিকা রুয়েমবেলি বলেন, "একজন শখের ফসিলবিদ ওই এলাকায় একটি বাড়ি নির্মাণের জায়গায় ঘুরাঘুরি করার সময় হাড়গুলো দেখতে পান।" এই আবিস্কারের ফলে আগের ধারণাই বদলে গেছে। কয়েক দশক আগে ওই এলাকায় যতটুকু জায়গাজুড়ে প্ল্যাটিওসোরাসদের সমাধি আছে বলে জানা গেছে এখন দেখা যাচ্ছে সমাধিটি আরও অনেক বড়। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের ডাইনোসর ফসিলবিদ মার্টিন সান্ডার বলেন, "সমাধিটি আরও প্রায় দেড় কিলোমিটার বেশি আয়তনের। ফলে এখন এটা বলা যাচ্ছে, এ সমাধিটিই ইউরোপের সবচেয়ে বড় সমাধি।" সান্ডার জানান , ফ্রিক এলাকায় প্রতি ১০০ বর্গ মিটার জায়গায় একটি প্ল্যাটিওসোরাসের হাড় পাওয়া যায়। অর্থাৎ সেখানে প্রায় ওই প্রজাতির একশটিরও বেশি ডাইনোসোরের হাড় রয়েছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে, সুইজারল্যান্ডের ব-দ্বীপ এলাকায় প্রায় ২১০ মিলিয়ন বছর আগে প্ল্যাটিওসোরাসরা বাস করতো। তাদের দৈর্ঘ ছিল প্রায় ১০ মিটার। তখন সুইজারল্যান্ড ছিল মরু এলাকা। তার ভূমিরূপ ছিল অনেকটা এখনকার নীল নদের মোহনার মত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১২১ ঘ.