২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নতুন সেনা প্রধান হিসাবে মুলেনের নাম নিশ্চিত করেছে সিনেট

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের পছন্দ অনুসারে মাইকেল মুলেনকে তার শীর্ষ সামরিক উপদেষ্টা হিসাবে নিয়োগের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে সিনেট। সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল পিটার পেসের স্থলাভিষিক্ত হবেন মুলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ওয়াশিংটন, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের পছন্দ অনুসারে মাইকেল মুলেনকে তার শীর্ষ সামরিক উপদেষ্টা হিসাবে নিয়োগের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে সিনেট। সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল পিটার পেসের স্থলাভিষিক্ত হবেন মুলেন। ৬০ বছর বয়স্ক মুলেন নৌবাহিনীর অপারেশন প্রধান হিসাবে কাজ করছেন। ইরাক যুদ্ধে পেসের ভূমিকার জন্য তাকে আরেক মেয়াদে জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধানের দায়িত্ব পালনের জন্য ডাকেনি বুশ প্রশাসন। ইরাকে আগ্রাসন পরবর্তী একটি কর্মসূচির সঠিক পরিকল্পনা না করা এবং সেখানে অল্পসংখ্যক মার্কিন সেনা ব্যবহারের জন্য পেসকে দায়ী করেছেন রাজনীতিবিদ ও অবসরপ্রাপ্ত জেনারেলরা। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে মুলেন বলেন, তিনি মনে করেন ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি আরও 'কয়েক মাস নয়' বরং 'কয়েক বছরের' হবে। তার মতে দ্রুত সেনা প্রত্যাহার করলে সহিংসতা বিক্ষুব্ধ পরিস্থিতিতে দেশটির নিরপত্তা মারাত্মকভাবে বিঘি