২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে গণতান্ত্রিক আন্দোলন দমনে দায়ী জ্ঞানেন্দ্র

নেপালে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দমনের জন্য রাজা জ্ঞানেন্দ্রকে দায়ী করা হয়েছে। ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি শুক্রবার পার্লামেন্টে পেশ করা একটি প্রতিবেদনে রাজাকে দায়ী করে। তবে রাজার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তদন্ত প্রতিবেদনে রাজা ছাড়াও আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তাসহ ২০১ জনকে দায়ী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

কাঠমান্ডু, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দমনের জন্য রাজা জ্ঞানেন্দ্রকে দায়ী করা হয়েছে। ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি শুক্রবার পার্লামেন্টে পেশ করা একটি প্রতিবেদনে রাজাকে দায়ী করে। তবে রাজার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তদন্ত প্রতিবেদনে রাজা ছাড়াও আমলা, সেনা ও পুলিশ কর্মকর্তাসহ ২০১ জনকে দায়ী করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবিতে গত বছর নেপালের রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক গণবিক্ষোভের সময় পুলিশ ও নেপালের রাজকীয় বাহিনী মিছিলে গুলি চালালে ২২ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়। ওই ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার একটি কমিটি ঘটনা করে। কমিটি প্রায় ৩০০ জনের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরী করেছে। কমিটি রাজার কাছে প্রশ্নপত্র পাঠালেও তিনি জবাব দেননি। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়, জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে নেপালের মন্ত্রিসভার চেয়ারম্যান রাজা জ্ঞানেন্দ্র এবং তার মন্ত্রীরা ক্ষমতা, কর্তৃত্ব ও পদের অপব্যবহার করেছেন। ওই সময় মানুষের যানমালের ক্ষয়ক্ষতির জন্যও তারা দায়ী। তাছাড়া ওই ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তবে তদন্ত প্রতিবেদনের বিষয়ে রাজপ্রাসাদ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। রাজা জ্ঞানেন্দ্র ২০০৫ সালে তার নিযুক্ত মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করেন। তিনি চেয়ারম্যান হয়ে একটি মন্ত্রিপরিষদও গঠন করেন। রাজতন্ত্রবিরোধী মাওবাদীদের সশস্ত্র বিদ্রোহ দমনের নামে তিনি রাজনৈতিক নেতাদের জেলে পোরেন এবং সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেন। এর পর গত বছর মাওবাদীদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমঝোতা চুক্তির মধ্য দিয়ে জ্ঞানেন্দ্রবিরোধী শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। আন্দোলনের মুখে রাজা রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। ১৯৯৬ সালে মাওবাদীরা রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করার পর নেপালে কয়েক হাজার মানুষ প্রাণ হারায়। বর্তমানে তারা নতুন অন্তর্বর্তী সরকারের অংশীদার। তবে একটি নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে নভেম্বরে সংবিধান সভার নির্বাচন হবে। ওই নির্বাচনে রাজতন্ত্রের ভাগ্য নির্ধারিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ২০১৫ ঘ.