২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ব্রিটিশ কূটনীতিককে বহিস্কার করছে রাশিয়া

সাবেক কেজিবি গোয়েন্দা লিটভিনেনকো হত্যাকান্ডের জেরে ব্রিটেন ৪ রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়ার পাল্টা জবাবে এবার রাশিয়াও ৪ ব্রিটিশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া বলেছে, তারা ৪ ব্রিটিশ কূটনীতিককে বহিস্কার করার পাশাপাশি ব্রিটিশ কর্মকর্তাদেরকেও রাশিয়ায় প্রবেশের জন্য ভিসা দেবে না। সেইসঙ্গে ব্রিটেনের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করারও তারা বন্ধ করে দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

মস্কো, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাবেক কেজিবি গোয়েন্দা লিটভিনেনকো হত্যাকান্ডের জেরে ব্রিটেন ৪ রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়ার পাল্টা জবাবে এবার রাশিয়াও ৪ ব্রিটিশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া বলেছে, তারা ৪ ব্রিটিশ কূটনীতিককে বহিস্কার করার পাশাপাশি ব্রিটিশ কর্মকর্তাদেরকেও রাশিয়ায় প্রবেশের জন্য ভিসা দেবে না। সেইসঙ্গে ব্রিটেনের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করারও তারা বন্ধ করে দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র মিখায়েল কামিনিন সাংবাদিকদের বলেন, "ব্রিটিশ রাষ্ট্রদূতদকে ডেকে পাঠিয়ে তার হাতে রাশিয়ার প্রতি ব্রিটেনের অবন্ধুত্বসুলভ আচরণ সম্পর্কে একটি নোট ধরিয়ে দেওয়া হয়েছে।" কামিনিন আরও বলেন, "৪ জন ব্রিটিশ কূটনীতিককে এখন ১০ দিনের মধ্যে রাশিয়া ছেড়ে চলে যেতে হবে।" ব্রিটেন রাশিয়ার এ পদক্ষেপকে অন্যায় বলে অভিহিত করেছে। ব্রিটেন সোমবার ৪ রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। সাবেক কেজিবি গোয়েন্দা অ্যালেক্সান্ডার লিটভিনেনকো হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজনকে হস্তান্তরে মস্কো অস্বীকৃতি জানানোয় ব্রিটেন ওই সিদ্ধান্ত নেয়। রাশিয়াও তখনই এ সিদ্ধান্তকে অনৈতিক আখ্যা দিয়ে এর পাল্টা জবাব দেবে বলে জানায়। এখন তারা সে জবাবই দিল। এর আগে ১৯৯৬ সাল থেকে এই প্রথম রুশ কূটনীতিক বহিস্কারের নির্দেশ দেওয়া ছাড়া ব্রিটেন এও বলে যে, তারা রুশ কর্মকর্তাদেরও সহজে ব্রিটেনে প্রবেশ করতে দেবে না। সেইসঙ্গে অন্যান্য ইসুতেও সহযোগিতা পর্যালোচনা করতে দেবে না। ব্রিটেন আরও বলেছে, এ ব্যাপারটি রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড পার্লামেন্টে বলেন, "এটি এমন একটি পরিস্থিতি যা সরকারের কাম্য নয়। কিন্তু এছাড়া আমাদের আর কিছু করার নেই।" বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, তিনি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চান। আবার ন্যাবিচারও চান। রুশ কূটনীতিকদের বহিস্কারের জন্য তিনি কোনো ক্ষমা চাননি। ব্রাউন বলেন, " আমরা বড় ধরনের আন্তর্জাতিক ইসুগুলোতে রাশিয়ার সঙ্গে একত্রে গঠনমূলকভাবে কাজ করতে চাই। এ প্রসঙ্গে তিনি ইরান এবং মধ্যপ্রাচ্য ইসুর কথাও বলেন।" তবে ব্রাউন বলেন, "হত্যাকাণ্ড ঘটেছে। আর তা স্বাধীন কর্তৃপক্ষ তদন্তও করে দেখছে। তারা অভিযোগনামা দিয়েছে। আর এও পরিস্কার করে বলে দিয়েছে যে, তারা এ অপরাধের জন্য কার বিচার করতে চায়।" ব্রিটিশ কৌসুলিরা লিটভিনেনকো হত্যাকান্ডের জন্য সাবেক রুশ রাষ্ট্রীয় নিরাপত্তা এজেন্ট আন্দ্রেই লুগোভয়ের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে চান। লিটভিনেনকো লন্ডন হাসপাতালে খুন হয়েছিলেন। লেথাল ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছিল। ব্রিটেন এ হত্যাকান্ডের জন্য লুগোভয়কে হস্তান্তরের দাবি জানালে রাশিয়া তা নাকচ করে। রাশিয়া যুক্তি দেখিয়ে বলেছে, রুশ নাগরিকদের হস্তান্তর করা সংবিধানে নিষিদ্ধ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৩ঘ.