২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আল-কায়েদা ইরাকি জঙ্গিদের দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে'

যুক্তরাষ্ট্রে হামলা চালাতে ইরাকের আল-কায়েদা জঙ্গিদের কাজে লাগানোর চেষ্টা করতে পারে ওসামা বিন লাদেনের আল-কায়েদা নেটওয়ার্ক। বুধবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক যৌথ প্রতিবেদনে এ সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। প্রতিবেদনটি প্রেসিডেন্ট বুশের কাছে পাঠানো হয়েছে। ১৬ টি গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে একথা স্বীকার করা হল যে, ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে হুমকি হয়ে উঠতে পারে। ইরাক থেকে সেনা ফিরিয়ে আনতে মার্কিন সিনেটে লাগাতার বিতর্ক এবং ভোট গ্রহণের প্রস্তুতি চলার মাঝে এ প্রতিবদেনটি প্রকাশ করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ওয়াশিংটন, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে হামলা চালাতে ইরাকের আল-কায়েদা জঙ্গিদের কাজে লাগানোর চেষ্টা করতে পারে ওসামা বিন লাদেনের আল-কায়েদা নেটওয়ার্ক। বুধবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক যৌথ প্রতিবেদনে এ সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। প্রতিবেদনটি প্রেসিডেন্ট বুশের কাছে পাঠানো হয়েছে। ১৬ টি গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে একথা স্বীকার করা হল যে, ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে হুমকি হয়ে উঠতে পারে। ইরাক থেকে সেনা ফিরিয়ে আনতে মার্কিন সিনেটে লাগাতার বিতর্ক এবং ভোট গ্রহণের প্রস্তুতি চলার মাঝে এ প্রতিবদেনটি প্রকাশ করা হল। দুই পৃষ্ঠার এ প্রকাশিত প্রতিবেদনটি প্রেসিডেন্ট বুশ এবং কংগ্রেসের কাছে পাঠানো 'জাতীয় নিরাপত্তা প্রতিবেদনের' অংশ। এতে বলা হয়ছে, আল কায়েদার সঙ্গে ইরাকি আল কায়েদা জঙ্গিদের ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগে ওসামা বিন লাদেনের জঙ্গি নেটওয়ার্ক কর্মী সংগ্রহ করছে। প্রতিবেদনে বলা হয়," আমরা ধারণা করছি যে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং কার্যকর সহযোগী ইরাকি আল কায়েদা জঙ্গিদের যোগাযোগ এবং দক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে তারা।" এদিকে হোয়াইট হাউস বলেছে হামলা আসন্ন এমন কোনো বিশ্বাসযোগ্য লক্ষণ দেখা যায়নি এবং জাতীয় নিরাপত্তা সতর্ক সংকেত একটি উচ্চতর স্তরে থাকলেও তা অপরিবর্তিতই থাকবে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাও বলছেন যে যুক্তরাষ্ট্রের ভেতরে আল কায়েদা সক্রিয় রয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা ফ্রানসেস টাউনসেন্ড বলেছেন," কিন্তু ওই সতর্কতার বিষয়টি স্পষ্ট এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছি আমরা।" এদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড বলেছেন,"একেবারে মৌলিক দায়দায়িত্বের বিষয়গুলোতেই ব্যর্থ হয়েছে বুশ প্রশাসনের জাতীয় নিরাপত্তা নীতি।" অন্যদিকে কংগ্রেসের রিপাবলিকানরা বলেছেন এ প্রতিবেদন এটাই প্রমাণ করছে যে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান প্রয়োজন এবং স্বদেশেও যথাযথ নিরাপত্তা পর্যবেক্ষণ দরকার। ইরাক থেকে সেনা ফিরিয়ে আনার জন্য মার্কিন সিনেটে বুধবার সকালে ম্যারাথন বিতর্ক শুরু হয় এবং তা দুপুর পর্যন্ত চলতে থাকে। বিকালে ওই ইস্যুতে একটি 'শো ডাউন' ভোট অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১৫ ঘ.