লন্ডন, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরাক যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের দূরত্ব রক্ষা করে চলার জল্পনা-কল্পনা ভেস্তে দিয়ে ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বেশ জোরের সঙ্গেই বলেছেন, "যুক্তরাষ্ট্র এখনও ব্রিটেনের এক নম্বর মিত্রদেশ।" তিনি আরও বলেন, "কোনো কিছুই পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রয়েছে।" গত মাসে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের হাত থেকে ক্ষমতা নেওয়ার পর ব্রাউনও স
bdnews24