২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে গাদ্দাফিকে বুশের চিঠি

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ লিবিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে চেয়ে গাদ্দাফিকে চিঠি দিয়েছেন। লিবিয়ার বার্তা সংস্থা 'জানা' একথা জানিয়েছে। সংস্থাটি জানায়, বুশের নিরাপত্তা উপদেষ্টা ফ্রান্সেস টাওনসেন্ড সোমবার ত্রিপোলিতে লিবিয়ার নেতা গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎকালে তাকে চিঠিটি দেন। চিঠিতে বুশ লিখেছেন, "যুক্তরাষ্ট্র এবং লিবিয়ার মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার হওয়ার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ত্রিপোলি, জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ লিবিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে চেয়ে গাদ্দাফিকে চিঠি দিয়েছেন। লিবিয়ার বার্তা সংস্থা 'জানা' একথা জানিয়েছে। সংস্থাটি জানায়, বুশের নিরাপত্তা উপদেষ্টা ফ্রান্সেস টাওনসেন্ড সোমবার ত্রিপোলিতে লিবিয়ার নেতা গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎকালে তাকে চিঠিটি দেন। চিঠিতে বুশ লিখেছেন, "যুক্তরাষ্ট্র এবং লিবিয়ার মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার হওয়ার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি।" বুশ আরও লেখেন, "আমার বিশ্বাস, দুদেশের জনগণই এই সম্পর্কন্নোয়নের সুফল পেয়েছেন এবং উপকৃত হয়েছেন।"বুশের উদ্ধৃতি দিয়ে জানা বার্তা সংস্থা একথা জানায়। চিঠিতে বুশ এ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানিয়েছে সংস্থাটি। ২৪ বছরের বিচ্ছিন্নতার পর ২০০৪ সালের জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হয়। এর আগে লিবিয়া গণবিধ্বংসী অস্ত্র পরিহারের ঘোষণা দিলে দু'দেশের মধ্যে সুসম্পর্কের হাওয়া বইতে শুরু করে। ২০০৬ সালের মে মাসে ওয়াশিংটন ত্রিপোলির সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরুর ঘোষণা দেয়। তবে কয়েকশ' শিশুকে এইচআইভি ভাইরাসে আক্রান্ত করার দায়ে অভিযুক্ত ৬ বিদেশি চিকিৎসকের বিষয়টি ইইউ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে লিবিয়ার সম্পর্ক গভীর হওয়ার পথে বাধা হয়ে আছে। ব্রাসেলস এবং ওয়াশিংটন চিকিৎসকদের মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছে। অভিযুক্ত ওই ৬ চিকিৎসকের মধ্যে ৫ জন বুলগেরিয় নার্স এবং একজন ফিলিস্তিনি ডাক্তার। তারা নিজেদের নির্দোষ দাবি করেছে। লিবিয়ার সুপ্রীম কোর্ট বুধবার তাদের আপীলের ব্যাপারে রায় দেবে। তবে গাদ্দাফিকে দেওয়া বুশের চিঠিতে ওই বিষয়টির অবতারণা হয়েছে কিনা 'জানা' সংবাদ সংস্থা তা জানায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ঘ.