সিডনি, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইন্দোনেশিয়ায় যে কোনো সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে-- এই হুঁশিয়ারী দিয়ে ওই দেশ ভ্রমণের ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার সরকারি বিদেশভ্রমণ নির্দেশিকার সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, পর্যটন দ্বীপ বালি ও রাজধানী জাকার্তাসহ ইন্দোনেশিয়ার অন্যান্য এলাকাতেও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। তাই সেখানে ভ্রমণের বিষয়টি 'পুনর্বিবেচনার আহ্বান' জানিয়ে নির্দেশিকায় ওই সতর্কবাণী দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়,"ইন্দোনেশিয়ায় সা
bdnews24