্রজেরুজালেম, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য দূত নিয়োগ করা নিয়ে কালবিলম্ব চায় না যুক্তরাষ্ট্র। ব্লেয়ার পদত্যাগ করা মাত্রই তাকে মধ্যপ্রাচ্য দূত ঘোষণা করতে পশ্চিমারা অবিলম্বে একমত হোক-- চাইছে বুশ প্রশাসন। কূটনীতিকরা একথা জানিয়েছেন।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং রাশিয়ার মঙ্গলবার থেকে ব্লেয়ারের নিয়োগ নিয়ে আলোচনা শুরু করেছে।
কূটনীতিকরা মঙ্গলবারের আলোচনার মধ্য দিয়ে ব্লেয়ারের মধ্যপ্রাচ্য দূত হওয়ার পথ পরিস্কার হচ্ছে এবং পদত্যাগের পরপরই তাকে মধ্যপ্রাচ্য দূত ঘোষণা করা হতে পারে বলে আভাস দিলেও রাশিয়ার সবুজ সঙ্কেত না পাওয়ায় বৈঠকের প্রতিনিধিরা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।
কূটনীতিকরা বলছেন, বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ব্লেয়ারকে মধ্যপ্রাচ্য দূত নিয়োগের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো আপত্তি না তুললেও মস্কোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য কিছু সময় চেয়েছেন।
কিন্তু যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কোনো কালক্ষেপণ না করে অবিলম্বে সবার সমঝোতা চাইছে। একজন পশ্চিমা কূটনীতিক একথা জানিয়েছেন।
উল্লেখ্য, সাবেক কেজিবি গোয়েন্দা লিটভিনেনকো হত্যাকাণ্ড নিয়ে ব্রিটেনের তদন্ত কাজকে কেন্দ্র করে স
bdnews24