করাচি, মে ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে দুর্ঘটনার শিকার হয়ে পাকিস্তানের করাচি নগরীতে ২২৮ জনের মৃত্যু ঘটেছে। করাচির প্রদেশিক মন্ত্রী রোববার একথা জানিয়েছেন।
কর্মকর্তারা এর আগে জানান, শনিবার করাচিতে ৩ ঘন্টার বৃষ্টিপাতে ৪৩ জন নিহত হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী সিন্ধ সরদার আহমেদ বলেছেন, একটি বেসরকারি কল্যাণ সংস্থা বৃষ্টিপাতে দুর্ঘটনার শিকার হওয়া প্রায় ১৮৫ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে।
মন্ত্রী রয়টার্সকে জানান, "এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২২৮ জনে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৮ঘ.
bdnews24