২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে ৭০ তামিল গেরিলাকে হত্যার দাবি শ্রীলংকার

শ্রীলংকার পূর্বাঞ্চলে তামিল টাইগার গেরিলাদের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার ৩০ গেরিলাকে হত্যার দাবি জানিয়েছে সেনারা। কাছাকাছি সময়ে তামিলদের সঙ্গে নৌ-যুদ্ধে আরও ৪০ তামিল গেরিলাকে হত্যার দাবি জানায় দেশটির নৌবাহিনী। বুধবার দেশটির সামরিক বাহিনী একথা জানায়। সামরিক বাহিনী জানায়, পূর্বাঞ্চলের থোপ্পিগালা জঙ্গলে তামিল গেরিলাদের একটি ঘাঁটিতে অভিযান চালায় সেনারা। এসময় সেনা - গেরিলা সংঘর্ষে ৩০ তামিল টাইগার নিহত হয়। পূর্বাঞ্চলে তামিলদের এ শক্ত ঘাঁটিতে গেরিলাদের বাঙ্কার এর সারি দখল করে নেয় সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 07:56 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

কলম্বো, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- শ্রীলংকার পূর্বাঞ্চলে তামিল টাইগার গেরিলাদের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার ৩০ গেরিলাকে হত্যার দাবি জানিয়েছে সেনারা। কাছাকাছি সময়ে তামিলদের সঙ্গে নৌ-যুদ্ধে আরও ৪০ তামিল গেরিলাকে হত্যার দাবি জানায় দেশটির নৌবাহিনী। বুধবার দেশটির সামরিক বাহিনী একথা জানায়। সামরিক বাহিনী জানায়, পূর্বাঞ্চলের থোপ্পিগালা জঙ্গলে তামিল গেরিলাদের একটি ঘাঁটিতে অভিযান চালায় সেনারা। এসময় সেনা - গেরিলা সংঘর্ষে ৩০ তামিল টাইগার নিহত হয়। পূর্বাঞ্চলে তামিলদের এ শক্ত ঘাঁটিতে গেরিলাদের বাঙ্কার এর সারি দখল করে নেয় সেনারা। একইদিনে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে তামিলদের সঙ্গে শ্রীলংকার নৌসেনাদের তুমুল সংঘর্ষ হয়। প্রায় বিশটির মতো তামিল নৌযান নৌবাহিনীর জাহাজে হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে নৌসেনারা। এ সংঘর্ষে তামিলদের পাঁচটি নৌযান ধ্বংস করে দেয় সেনারা। এতে প্রায় ৪০ জন তামিল গেরিলা নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বুধবার এসব কথা জানান। তামিল গেরিলারা মঙ্গলবারের সংঘর্ষ সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি কিংবা কোনো নিরপেক্ষ সূত্র থেকে সেনা - গেরিলা সংঘর্ষের প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.