২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সেনা শাসন জারির গুজব নাকচ

থাই সেনাপ্রধান এবং সেনা অভ্যুত্থানের নায়ক সন্থি বুনিয়ারাতগ্লিন রাজধানীতে সেনা শাসন জারির সম্ভাবনা নাকচ করেছেন। এর মধ্য দিয়ে ব্যংককে সেনা শাসন জারি নিয়ে জল্পনা-কল্পনার অবসান হল। উৎকণ্ঠামুক্ত হলেন স্টক মার্কেটে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ব্যাংকক, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাই সেনাপ্রধান এবং সেনা অভ্যুত্থানের নায়ক সন্থি বুনিয়ারাতগ্লিন রাজধানীতে সেনা শাসন জারির সম্ভাবনা নাকচ করেছেন। এর মধ্য দিয়ে ব্যংককে সেনা শাসন জারি নিয়ে জল্পনা-কল্পনার অবসান হল। উৎকণ্ঠামুক্ত হলেন স্টক মার্কেটে বিনিয়োগকারীরা। সেনাপ্রধান সন্থি ব্যাংককে সেনা-অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নিতে পারেন এম জল্পনা-কল্পনার কারণে বুধবার স্টক মার্কেটে মন্দাভাব দেখা দেয়। কিন্তু এখন স্টক মার্কেট আবার চাঙ্গা হতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট থাকসিন সিনাবাত্রার বিরুদ্ধে রক্তপাতহীন সেনা অভ্যূত্থানের নেতৃত্বদানকারী সন্থি বুধবার এক টেলিভিশন স