২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সত্যানুসন্ধানী সফরে গর্ডন ব্রাউন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার ইরাক পৌঁছেছেন। ব্রিটেনে চরম অজনপ্রিয় ৪ বছরের পুরোনো এই যুদ্ধে আগামী দিনগুলোতে ব্রিটিশ সরকার প্রধান হিসাবে জড়াতে হবে তাকেও। তাই আগে থেকেই ইরাক পরিস্থিতি সরেজমিনে যাচাই করে আসার এই চেষ্টা ব্রাউনের। একে সত্যানুসন্ধানী সফর বলে অভিহিত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

বাগদাদ, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার ইরাক পৌঁছেছেন। ব্রিটেনে চরম অজনপ্রিয় ৪ বছরের পুরোনো এই যুদ্ধে আগামী দিনগুলোতে ব্রিটিশ সরকার প্রধান হিসাবে জড়াতে হবে তাকেও। তাই আগে থেকেই ইরাক পরিস্থিতি সরেজমিনে যাচাই করে আসার এই চেষ্টা ব্রাউনের। একে সত্যানুসন্ধানী সফর বলে অভিহিত করেছেন তিনি। বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উত্তরসূরী হিসাবে গর্ডন ব্রাউনের আসন একরকম নিশ্চিত হওয়ার পর এই প্রথম সফরে বেরোলেন তিনি। মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধে অংশ নেওয়ার কারণেই দেশে ব্লেয়ারের জনপ্রিয়তায় ধ্বস নামে। আর এখন ব্লেয়ারের স্থলাভিষিক্ত হওয়ার আগে অর্থমন্ত্রী চ্যান্সেলর গর্ডন ব্রাউন চাইছেন ইরাক পরিস্থিতি সম্পর্কে জানাশোনা করে নিতে। ব্রাউন তার সঙ্গে সফররত সাংবাদিকদের বলেছেন, "আমি ইরাকের সা