২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মার্কিন পরমাণু চুক্তিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: মনমোহন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারত - মার্কিন পরমাণু চুক্তি স্বাক্ষর চূড়ান্ত করতে এখনো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। সেপ্টেম্বরের আগেই নয়াদিল্লি এ চুক্তি চূড়ান্ত করতে চাইলে সামনের দিনগুলোতে এ নিয়ে আরো অনেক জটিল আলোচনার প্রয়োজন পড়বে বলে তিনি সতর্ক করে দেন। জি এইট সম্মেলনের ফাঁকে জার্মানিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে একান্ত বৈঠক শেষে দেশে ফিরে তিনি সাংবাদিকদের রোববার একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

নতুন দিল্লি, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারত - মার্কিন পরমাণু চুক্তি স্বাক্ষর চূড়ান্ত করতে এখনো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। সেপ্টেম্বরের আগেই নয়াদিল্লি এ চুক্তি চূড়ান্ত করতে চাইলে সামনের দিনগুলোতে এ নিয়ে আরো অনেক জটিল আলোচনার প্রয়োজন পড়বে বলে তিনি সতর্ক করে দেন। জি এইট সম্মেলনের ফাঁকে জার্মানিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে একান্ত বৈঠক শেষে দেশে ফিরে তিনি সাংবাদিকদের রোববার একথা বলেন। মনমোহন সিং বলেন, "আমি মনে করি সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাওয়ার আগে কিছু কঠিন দরকষাকষি করতে হবে আমাদের।" তিনি বলেন, "বেশ কিছু সমস্যা আছে, কিন্তু আমি মনে করি সেসব উৎরে যাওয়ার বিষয়ে দৃঢ়তা দেখিয়েছি আমরা দুজনেই। প্রেসিডেন্ট বুশ আমাদের বিষয়গুলো নিয়ে যথেষ্ট উৎসাহী।" ভারত মার্কিন পরমাণু জ্বালানি চুক্তিটি কি সেপ্টেম্বর নাগাদ সম্পন্ন হতে পারে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সিং বলেন,"সেপ্টেম্বরে কেন? কেন তারও আগে নয়?" সা