২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাইয়ের সভাস্থলে তালেবান রকেট হামলা

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সভাস্থল লক্ষ্য করে রোববার বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে তালেবান গেরিলারা। কারজাই এসময় রাজধানী কাবুলের দক্ষিণ পশ্চিমে আন্দার শহরের একটি সরকারি ভবনে ভাষণ দিচ্ছিলেন। বিদেশী সেনাদের কড়া নিরাপত্তা প্রহরা এড়িয়ে বেশ কয়েকটি রকেট সভাস্থলের অদূরে আঘাত হানলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং প্রেসিডেন্ট হামিদ কারজাই অক্ষত আছেন। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। সরকার ও তালেবান মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

কাবুল, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সভাস্থল লক্ষ্য করে রোববার বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে তালেবান গেরিলারা। কারজাই এসময় রাজধানী কাবুলের দক্ষিণ পশ্চিমে আন্দার শহরের একটি সরকারি ভবনে ভাষণ দিচ্ছিলেন। বিদেশী সেনাদের কড়া নিরাপত্তা প্রহরা এড়িয়ে বেশ কয়েকটি রকেট সভাস্থলের অদূরে আঘাত হানলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং প্রেসিডেন্ট হামিদ কারজাই অক্ষত আছেন। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। সরকার ও তালেবান মুখপাত্র একথা জানিয়েছেন। সরকারি কর্মকর্তা এবং প্রতক্ষ্যদর্শীরা জানান, কারজাইয়ের সভাস্থলের বেশ কিছুটা দূরে একের পর এক বেশ কয়েকটি রকেট আঘাত হানতে থাকে। এসময় দর্শকশ্রোতারা হুড়োহুড়ি করে সভাস্থল ছেড়ে পালাতে চাইলেও প্রেসিডেন্ট কারজাই তাদের শান্ত হতে বলেন এবং বক্তৃতা চালিয়ে যান। পরে নিরাপত্তা রক্ষীদের পাহারায় তিনি সভাস্থল ত্যাগ করেন। গজনী প্রদেশের আন্দার শহরে সভাস্থলের আশপাশে কড়া নজরদারি ছিল এবং বিদেশী সেনাদের কয়েকটি হেলিকপ্টার এসময় আকাশে চক্কর দিচ্ছিল বলে সরকারি কর্মকর্তারা জানান। এতো নিরাপত্তা প্রহরা এড়িয়েই ওই সভাস্থলের কাছাকাছি রকেট হামলা চালায় তালেবান গেরিলারা। তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসূফ বলেছেন, তালেবানরা জানতো যে গজনী প্রদেশের আন্দার শহরের ওই সভায় প্রেসিডেন্ট হামিদ কারজাই উপস্থিত থাকবেন এবং তা জেনেই সেখানে ১২টি রকেট হামলা চালায় তারা। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন গজনীতে করাজাইয়ের এ সফর নিয়মিত সফর। কারজাইকে হত্যার চেষ্টা এর আগেও দুবার চলানো হয়েছিল। সাধারণত যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত দেহরক্ষীদের সঙ্গে নিয়ে বিদেশী সেনাদের কড়া পাহারায় চলাফেরা করেন প্রেসিডেন্ট কারজাই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫০ঘ.