২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে রেস্তোরায় অগ্নিকাণ্ডে ১১ জন নিহত

চীনের উত্তর-পূর্বাঞ্চলে লিয়োনিং প্রদেশের চাওয়াং শহরের একটি রেঁস্তোরায় শনিবার চুলা থেকে আগুন লাগার ঘটনায় ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই রেঁেস্তারার কর্মী। বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 04:25 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

শহরের জনপ্রিয় বেইজিয়াংলো রেঁস্তোরাটিতে সন্ধ্যাবেলায় ভীড়ের কারণে হতাহতদের বের করে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে নগরায়ন বাড়লেও নিরাপত্তা ব্যবস্থা এবং এর প্রয়োগ সে হারে বাড়েনি। ফলে বাড়ি কিংবা কাজের জায়গায় আগুন লাগার মতো নানা দুর্ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এর আগে এ বছরের শুরুতে একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় ১৭ জন বিদেশী কর্মচারী ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান। চীনের দক্ষিণাঞ্চলে আরেক ঘটনায় পাঁচ শিশুসহ এক মা প্রাণ হারায়।

চীনা সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নাট্য মিলনায়তনে অগ্নিকাণ্ডে ২৮৮ জন শিশু প্রাণ হারায়। কর্মকর্তাদের আগে বেরোনোর সুযোগ দিতে গিয়ে সেই শিশুদের সিটে বসে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।