২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে হামলার হুমকি দিল আল-কায়েদা শাখা

আল-কায়েদা সংগঠনের শাখা পরিচয় দিয়ে একটি দল লেবানন এবং খ্রীস্টানদের ওপর বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে। বৈরুত ফিলিস্তিনি শরণার্থী শিবির নাহার আল বারেদ থেকে সেনা সরিয়ে না নিলে সেখানে হামলা চালানোর এই হুমকি দিয়েছে দলটি। ওই শিবিরে মুসলিম জঙ্গি দল ফাতাহ আল ইসলামের সঙ্গে লেবানিজ সেনাদের যুদ্ধ চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 09:34 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ওয়েবসাইটে প্রচারিত একটি টেপে শুক্রবার আল-কায়েদার সশস্ত্র শাখার নেতা পরিচয় দিয়ে এক বক্তা বলেন, “আজকের পর লেবাননে কোনো সেনাই আর নিরাপদ থাকবে না। তারা আঘাত করলে তাদেরকেও আঘাত পেতে হবে।”

বক্তা আরও বলেন, “ আমরা যা চাই তা হল খ্রীস্টান লেবানিজ সেনাদের ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে সরিয়ে নিন। তা না করলে আমরা বোমা মেরে আপনাদের হৃদপিন্ড উড়িয়ে দেব।”