হারিকেনের মৌসুমে নিউ অরলিন্সে উদ্বেগ
এ বছর হারিকেনের মৌসুমে উদ্বেগ দেখা দিয়েছে ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে। ভয়াবহ ওই হারিকেনের ক্ষয়ক্ষতি কেবল কাটিয়ে উঠতে শুরু করেছে নিউ অরলিন্স। এর মধ্যেই আবারও হারিকেনের মৌসুম চলে আসাতেই এই উদ্বেগ। আগের তুলনায় হারিকেনের আঘাত সইতে নিউ অরলিন্স এখন অনেকটাই প্রস্তুত হলেও জনগণের নিরাপত্তার বিষয়টি এখনো ততটা নিশ্চিত নয়।
তাই আগাম সতর্কতা হিসাবে মেয়রের ঘোষণাকেই আমলে নিতে হবে বলে মনে করছেন জরুরি দুযোর্গ মোকাবিলা কার্যালয়ের পরিচালক জেরি øিদ। তিনি বলেন, “নিউ অরলিন্সের মেয়র জনগণকে সরে যেতে বলা মাত্রই তার সতর্কবাণীকে আমলে নিয়ে জনগণকে এলাকা ছেড়ে সরে যেতে হবে।”
গত বছরের হারিকেন লুসিয়ানায় আঘাত না হানায় নিউ অরলিন্স ধীরে ধীরে ক্যাটরিনার ধকল কাটিয়ে ওঠার সুযোগ পায়।
কিন্তু এ বছর আবহাওয়াবিদরা ধারণা করছেন জুনেই শুরু হচ্ছে হারিকেনের মৌসুম। আর এ মৌসুমে যুক্তরাষ্ট্রের ওই উপকূলীয় অঞ্চলটি আবারও হারিকেনের আঘাতে বিপর্যস্ত হতে পারে।
মার্কিন আর্মি কোরের প্রকৌশলীরা নিউ অরলিন্সকে হারিকেন ক্যাটরিনা থেকে বাঁচাতে ইতমধ্যেই অনেক অর্থ ব্যয় করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন নিউ অরলিন্সকে রিাপদ করতে আরো অরেক বেশি অর্থ ব্যায়ের প্রয়োজন। কারণ, শহরটি প্রায় সমুদ্রস্তরেরও নীচে। লুইসিয়ানার উপ-পরিচালক ইভর ভ্যান হেরডেন বলেছেন, “ক্যাটরিনার মত আরেকটি ঝড় এ অঞ্চলে আরও বেশি ধ্বংসত্মক পরিণতি ডেকে আনবে।”
