২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসির সাংবাদিককে আটক রাখার দাবি স্বল্পপরিচিত ফিলিস্তিন জঙ্গি সংগঠনের

বিবিসির এক সাংবাদিককে আটক রাখার দাবি করেছে স্বল্পপরিচিত একটি ফিলিস্তিন জঙ্গি সংগঠন। বুধবার ইন্টানেটে প্রচারিত একটি অডিও বার্তায় তারা এ দাবি জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 May 2007, 04:56 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তবে প্রচারিত বার্তাটির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

অ্যালান জনস্টোন নামে বিবিসির ওই সাংবাদিককে আট সপ্তাহ আগে গাজায় তার গাড়ি থেকে অপহরণ করা হয়। জইশ আল ইসলাম নামে পরিচয় দেওয়া ওই সংগঠনটি জনস্টোনের বিনিময়ে তাদের বন্দি সদস্যদের ছেড়ে দেওয়ার দাবি জানায়।

বার্তায় বলা হয়, “আমরা ব্রিটেনের কাছে দাবি জানাচ্ছি, আমাদের বন্দি সদস্য, বিশেষ করে শ্রদ্ধেয় শেখ আবু কাতাদা আল ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হোক।”

আল কায়েদা ও অন্যান্য মুসলিম জঙ্গি সংগঠনের বিবৃতি প্রচারে ব্যবহৃত ওই ওয়েবসাইটে জনস্টোনের পরিচয়পত্রের একটি ছবি প্রকাশ করা হয়।

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বলেন, “আমরা অবিশ্বাসী কয়েকটি দেশের হাতে বন্দি আমাদের বন্দি সদস্যদের কথা ভুলে যাইনি। আমাদের সদস্যদের মুক্তি দিন, নয়তো কোনো বাছবিচার না করে আমরাও পাল্টা আঘাত হানবো।”

হামাস গত বছর সরকার গঠনের পর ফিলিস্তিন থেকে অন্যান্য আন্তর্জাতিক প্রচারমাধ্যমগুলো তাদের সাংবাদিকদের সরিয়ে নিলেও জনস্টোন বিবিসির হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। গত ১২ মার্চ তাকে তার গাড়ি থেকে অপহরণ করা হয়।

মঙ্গলবার এক ঊর্ধ্বতন ফিলিস্তিন কর্মকর্তা বলেন, জনস্টোনকে নিয়ে সৃষ্ট সঙ্কট ‘শিগগিরই সমাধানের’ ব্যাপারে আশাবাদী তারা।