২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিল তাইওয়ান

চীনের একতরফা হম্বিতম্বি এবং সামরিক হামলার হুমকির বিরুদ্ধে এই প্রথম মুখ খুলল তাইওয়ান। মঙ্গলবার তাইওয়ান বলেছে, চীন তাইপেকে আক্রমণ করলে এর পাল্টা জবাবে বেইজিংয়ের বিমানঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 08:47 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে শুরু হওয়া বার্ষিক সামরিক মহড়া দেখার পর এ বিষয়টি পরিস্কার হয়েছে যে, তাইওয়ান সফলভাবেই চীনের হামলার পাল্টা জবাব দিতে সক্ষম।

হামলার শিকার হলে চীনের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি তাইওয়ানের সেনাবাহিনী এর আগে কখনও দেয়নি। এ ধরনের খোলামেলা কিংবা আক্রমণাত্মক কোনো কথা বলাও তাইওয়ানের সামরিক বাহিনীর ইতিহাসে নেই। তাছাড়া, অতীতে তাইওয়ানের পরিকল্পনায় প্রতিরক্ষামূলক ব্যাবস্থাই প্রাধান্য পেতে দেখা গেছে।

চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখন্ড দাবি করে আসছে। সেইসঙ্গে তাইওয়ানের স্বাধীনতা অর্জনের চেষ্টা যে কোনো মূল্যে রুখে দাঁড়ানোর হুমকিও চীন একধিকবার দিয়েছে। সম্প্রতি চীন তাদের সামরিক খাতে ব্যয় বাড়নো শুরু করার পর তাইওয়ান এই হুমকি দিলো।

তাইওয়ানে হামলার প্রস্তুতি হিসাবেই চীন সামরিক খাতকে শক্তিশালী করছে বলে তাইপের ধারণা। চীনের ক্রমবর্ধমান এই হুমকির মুখে তাইওয়ান গত সপ্তায় ৫ দিনব্যাপী সামরিক মহড়া শুরু করে।

স্থলপথ, আকাশ কিংবা সমুদ্র সব পথেই চীনা হামলা রুখে দাঁড়ানোর নানা কলাকৌশল এই মহড়ায় প্রদর্শন করেছে তাইওয়ানের সেনারা। বিশেষ করে শত্রু দেশের বিমানঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল, পর্যবেক্ষণ ও যোযোগ অবকাঠামো ক্ষেপণাস্ত্র হামলায় উড়িয়ে দেয়ার মহড়া চালিয়েছে তাইওয়ান।