ইরাকে ১৬ সেনা নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে বন্দুকধারীরা সোমবার হামলা চালিয়ে হত্যা করেছে ১৩ ইরাকি সেনাকে। পুলিশ এ খবর জানিয়েছে। এছাড়া মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সোমবার সকালে বাগদাদের পশ্চিমে জঙ্গিঅধুষ্যিত রামাদিতে আপাতদৃষ্টিতে ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়েছে ইরাকি পুলিশের তিন সদস্য।
মসুলের ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের এক গ্রামের একটি তল্লাশী চৌকিতে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। এতে ১৩ ইরাকি সেনা নিহত হয়।
এদিকে মার্কিন সেনাবাহিনী জানায়, রামাদিতে এক অভিযানের সময় তাদের স্থলসেনারা হালকা অস্ত্রের হামলার সম্মুখীন হয় এবং পাল্টা গুলি চালায়। ওই সংঘর্ষে তিনজন মারা যায় এবং পরে দেখা যায় তারা ইরাকি পুলিশের লোক।
