আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৮
আফগানিস্তানে পুলিশ সদর দপ্তরের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় শনিবার কমপক্ষে ৮ জন নিহত এবং বহু সংখ্যক লোক আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী দুদিন আগে ৩৫ জন তালেবানকে হত্যার দাবি করার পর এই হামলা হলো। খোস্ত প্রদেশে এই হামলায় নিহতদের ৭ জনই সঅমান্ত পুলিশ এবং ১ জন বেসামরিক নাগরিক। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলায় আরও ছয়জন পুলিশ আহত হয়েছে।
তালেবান কমান্ডার মোল্লা হায়াতুল্লাহ খান রয়টার্সকে টেলিফোনে বলেছেন, তার দলের বিদ্রোহঅরাই এ হামলা চালিয়েছে। উল্লেখ্য, কোয়ালিশন বাহিনী জঙ্গি দমনাভিযান জোরদার করায় তালেবানরা ইতপূর্বে হামলা জোরদার করার হুমকি দিয়েছিলো। এ হামলার মধ্য দিয়ে তারা তা জোরদার করারই সঙ্কেত দিলো।
এদিকে, কোয়ালিশন বাহিনীও সম্প্রতি জঙ্গি দমনাভিযান জোরদার করেছে। গত বৃহস্পতিবার তালেবানদের সঙ্গে কোয়ালিশন ও আফগান বাহিনীর সংঘর্ষে ৩৫ তালেবান নিহত হয়েছে। মার্কিন বাহিনী একথা জানিয়েছে। তারা আরো জানায়, হেলমান্দ প্রদেশে অভিযান জোরদার করা হয়েছে।
