২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় পুতিন-বিরোধী বিক্ষোভ-সমাবেশ, আটক ১৭০

রাশিয়ায় আসন্ন নির্বাচনের আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কোনোরকম মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা শনিবার রাস্তায় নামলে পুলিশ ১৭০ জনকে আটক করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আটককৃতদের মধ্যে দাবা চ্যাম্পিয়ান গ্যারি কাসপারভও রয়েছেন। দাঙ্গা পুলিশের এই ব্যাপাক ধরপাকড়ের মুখে সমাবেশ পন্ড হয়ে গেছে।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, ক্রেমলিন থেকে প্রায় এক কিলোমিটার দূরের সিটি সেন্টার স্কয়ারে ওই বিক্ষোভ-সমাবেশ আয়োজন করে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা। পরে ছোট ছোট দলে বিক্ষোভকারীরা সেখানে সমবেত হতে শুরু করা মাত্র তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে দাঙ্গা পুলিশ।

লন্ডনে বসবাসরত রাশিয়ার ধনকুবের বোরিস বেরেজোভস্কি শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, পুতিনকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনকে তিনি সমর্থন করেন।

এদিকে, মস্কো পুলিশের প্রধান মুখপাত্র ভিক্টর বিরিউকভ বলেছেন, “পুলিশের তড়িৎ পদক্ষেপের জন্য ধন্যবাদ। অবৈধ সমাবেশের তোড়জোড় আমরা ব্যাহত করেছি।”

তিনি বলেন, “দুপুর দেড়টা (০৯৩০ জিএমটি) পর্যন্ত প্রায় ১৭০ জনকে আটক করা হয়েছে। নিষিদ্ধঘোষিত ওই সমাবেশে এরই ছিলো সবচে আগ্রাসী মনোভাবাপন্ন।”

পুলিশ আটকদেরকে বাসে করে নিয়ে যায়। বিক্ষোভ সমাবেশের আয়োজক বিরোধী ‘আদার রাশিয়া’ জোটের অন্যতম নেতা কাসপারভের একজন সহযোগী নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের মধ্যে কাসপারভ রয়েছেন।