২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র মস্কোর স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাচ্ছে: রাশিয়া

দেশের স্থিতিশীলতায় বিঘœ সৃষ্টির দায়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে রাশিয়ার পার্লামেন্ট। শুক্রবার পার্লামেন্টে অভিযোগ তুলে বলা হয়, রাশিয়ার নব্য রাজনৈতিক দলগুলোকে প্রশিক্ষণ সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র দেশের স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করছে। রাশিয়ায় আসন্ন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনেও এর কুপ্রভাব পড়বে বলে রাশিয়ার আশঙ্কা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2007, 05:40 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নির্বাচনের আগে এ সপ্তাহান্তে কর্তৃপক্ষ মস্কো ও সেন্ট পিটার্সবার্গের রাস্তায় মিছিল-সমাবেশও নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ

‘দ্য ফেডারেল কাউন্সিল’ ইতমধ্যেই মার্কিন পররাষ্ট্রন্ত্রণালয়ের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। রাশিয়ার মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক স্বাধীনতার রেকর্ডের সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রন্ত্রণলয় গত মাসে রিপোর্ট পেশ করে। রুশ প্রস্তাবে ওই রিপোর্টেরই পাল্টা সমালোচনা এবং নিন্দা করা হয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের নিুকক্ষ দুমা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা একটি কড়া প্রস্তাব পাসের প্রস্তুতি নিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করার নামে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, জরিপ, সেমিনার এবং এ ধরনের নানা প্রচারণামূলক খাতে ব্যয় করা হচ্ছে। এতে রাশিয়ার পরিস্থিতি বিপথে পরিচালিত হচ্ছে।

ওদিকে, ফেডারেশন কাউন্সিলের প্রস্তাবে অভিযোগ করে বলা হয়, ‘‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের রিপোর্টে রাশিয়ায় গণতান্ত্রিক পরিস্থিতির উস্কানিমূলক মূল্যায়ন তুলে ধরা হয়েছে। এটি রাশিয়ার আভন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেরই শামিল।’’