ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ চলছে
ভারতের উত্তর প্রদেশে সাত পর্বের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে শুক্রবার। একমাস ধরে চলবে এ নির্বাচন প্রক্রিয়া।
২০০৯ সালের জাতীয় নির্বাচনের আগে প্রাদেশিক এ নির্বাচনকে কংগ্রেস ও বিজেপির জন্য জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রাজ্যের পশ্চিমাঞ্চলে ১ কোটি ৬০ লাখেরও বেশি ভোটারের জন্য প্রায় ১৬ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে শুক্রবার। বিধানসভার ৪০৩ আসনে এবার প্রার্থী প্রায় ৯০০ জন। সাত পর্বের এ নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ শুরু হয় ৭ এপ্রিল। মে মাসের ১১ তারিখে এ নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে।
নির্বাচনপূর্ব জনমত যাচাইয়ে ক্ষমতাসীন দল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।
