২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে মসজিদে হামলায় ৩০ মুসল্লি আহত

ইয়েমেনের একটি মসজিদের মুসল্লিদের গায়ে দাহ্য পদার্থ ঢেলে দিয়ে সে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে একদল হামলাকারী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Apr 2007, 03:12 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সরকারি বার্তাসংস্থা সাবা জানিয়েছে, সাদা প্রদেশের দক্ষিণে অবস্থিত উত্তরাঞ্চলীয় আমরান প্রদেশে শুক্রবারের এ ঘটনায় ৩০ মুসল্লি আহত হয়েছে।

সুন্নি প্রধান দেশ ইয়েমেনের সাদা প্রদেশের শিয়া মুসলিম বিদ্রোহীদের দমনে বর্তমানে সেনা অভিযান চলছে। ইয়েমেন সরকারের অভিযোগ, শিয়া বিদ্রোহীরা দেশটিতে মোল্লাতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তবে হামলার শিকার মসজিদটি শিয়া না সুন্নি মুসল্লিরা ব্যবহার করে সে বিষয়ে প্রাথমিকভাবে জানা যায়নি।

আমরান প্রদেশের গভর্নর তাহা হাজারের বরাত দিয়ে শুক্রবার রাতে বার্তাসংস্থা সাবার এক খবরে বলা হয়েছে, “এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্য এবং হামলাকারীদের সনাক্ত করতে নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।”

আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পূর্ব পুরুষের বাসভূমি ইয়েমেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগদান করে।