২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন ১৫ ব্রিটিশ নৌ সেনা, অচলবস্থার অবসান

দু’সপ্তার অচলবস্থার অবসান ঘটিয়ে অবশেষে দেশে পৌঁছেছেন ইরান থেকে মুক্তি পাওয়া ব্রিটিশ নৌ-সেনারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

১৫ ব্রিটিশ সেনাকে নিয়ে তেহরান থেকে ছেড়ে আসা বিএ ৬৬৩৪ ফ্লাইটটি বৃহস্পতিবার লল্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিপুল করতালির মধ্য দিয়ে তাদের স্বাগত জানানো হয়।

অবতরণের কিছুক্ষণ পর তাদেরকে হিথ্রো বিমানবন্দর থেকে দুটো সামরিক হেলিকপ্টারে করে লন্ডনের ২শ’ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ডেভনের শিভেনর সেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

সেখানে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।