২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে মসজিদে বোমা, আহত ১৪

থাইল্যান্ডের মুসলিম বিদ্রোহী অধুষ্যিত দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি মসজিদে বোমা হামলায় অন্ততপক্ষে ১৪ জন আহত হয়েছে। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2007, 02:45 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ইয়ালা জেলার ওই মসজিদে সকালের নামাজ আদায় করতে অন্তত ১০০ মুসল্লি সমবেত হয়েছিলো। গতমাসে একটি মিনিবাসে সন্দেহভাজনদের বোমা হামলার পর ইয়ালায় কারফিউ জারি করা হয়। কারফিউয়ের মধ্যেই সেখানে বোমা হামলার ওই ঘটনা ঘটল। মেজর জেনারেল পাইতুন চুচাইয়া একথা বলেছেন। হামলা সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাদেশিক পুলিশ প্রধান পাইতুন জানান, বিদ্রোহীরা প্রায়ই ওই এলাকার স্কুলগুলোকে হামলার টার্গেট করে। এর আগে ইয়ালার কাছাকাছি এলকায় ৮ টি স্কুলসহ দুজন শিক্ষকের বাড়ী এবং দুটো ক্লিনিক বিদ্রোহিরা জ্বালিয়ে দিয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ৩ বছর ব্যাপী বিদ্রোহী হামলায় এ পর্যন্ত ২ হাজার লোক নিহত হয়েছে। ইয়ালা ও এর আশেপাশের প্রদেশেই নিহতের সংখ্যা সবচে বেশী।