২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বুহ্য স্থাপন করছে জাপান

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বুহ্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাপান। টোকিওর কাছে বিমান ঘাঁটিতে তা স্থাপন করা হবে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় তা স্থাপন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বুহ্যতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-  ৩ (পিএসি) স্থাপন করা হচ্ছে বলে জানানো হয়েছে। ইরুমা বিমান ঘাঁটির জনসংযোগ কর্মকর্তা কাজুমাসা এশিজান এক বিবৃতিতে বলেন, “রাজধানী যেহেতু দেশের গুরুত্বপূর্ণ এলাকা, তাই টোকিওর কাছেই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বুহ্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।”

তার মতে, যে কোনো হামলা মোকাবেলায় তৎপর থাকা দরকার।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জাপানে তাদের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমর সরঞ্জাম যোগ করেছে। ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে পিএসি- ৩ রয়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বুহ্য স্থাপনের বিরোধিতা করছে যুদ্ধবিরোধী জাপানিরা। শুক্রবার সকালেও অর্ধশত লোক টোকিওতে বিক্ষোভ করে।