ভারতের কলেজে নিু বর্ণের কোটা বাড়ানোর সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ
ভারতের কলেজগুলোতে নিু বর্ণের হিন্দুদের জন্য সংরক্ষিত কোটা বাড়ানোর সরকারি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার দুই বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের একটি বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়। সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদে গত বছর ছাত্ররা ব্যাপক আন্দোলন - সংগ্রাম গড়ে তুলেছিল।
আদালত ভর্তিচ্ছু নিম্ন বর্ণের ছাত্রদের গড় সংখ্যা, শিক্ষার মান ও অবস্থান সম্পর্কে আরও তথ্য দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, “অনগ্রসর শ্রেণিকে এগিয়ে আনতে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে, তবে দেখতে হবে এর ফলে যেন কেউ বঞ্চিত না হয়।”
সরকারি কলেজগুলোতে নিু বর্ণের হিন্দুদের ভর্তির ক্ষেত্রে কোটা বাড়িয়ে ৪৯ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছিল সরকার। আগে বরাদ্দ ছিল ২২ দশমিক ৫ শতাংশ।
এ সিদ্ধান্তের পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। তারা কোটা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়।
বৃহস্পতিবার শুনানি চলাকালেও আদালত এলাকায় সমবেত হয়েছিলেন তারা। আদালতের নির্দেশনার পর তারা সন্তোষ প্রকাশ করেন।
