২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে রাজনৈতিক বিক্ষোভ দমনে আবারও জরুরি আইন জারির সম্ভাবনা

থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ বিক্ষোভ দমনের জন্য প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্তকে ‘জরুরি ক্ষমতা আইন’ প্রয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক অভ্যুত্থানের নেতারা। শান্তিপূর্ণ হলেও দিনদিন এসব বিক্ষোভ বড় হতে থাকায় এ থেকে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করছেন তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2007, 02:50 AM

Updated : 26 Apr 2022, 02:10 PM

প্রধানমন্ত্রী চুলানন্ত বলেছেন, বৃহস্পতিবার সামরিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সেনাপ্রধান সন্থি বুনিয়ারাতগি¬ন বলেছেন, এ বছরের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্র“তি দিলেও তিনি আশঙ্কা করছেন যে এসব প্রতিবাদ বিক্ষোভ থেকে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে ওই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে জরুরি ক্ষমতা আইন বলবৎ করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। কনফেডারেশন অফ ডেমোক্রেসির নেতা ওয়ায়েং তোচিরাকর্ণ বলেছেন, “জরুরি ক্ষমতা ডিক্রি জারি করার এ সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।”

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রাজনীতি প্রবর্তনের দাবি জানান তিনি।

তোচিরাকর্ণ বলেন, “সরকারি কর্মকর্তাদের যেকোনো সময়ে বাড়ি বাড়ি গিয়ে তল¬াশি চালানো, গৃহবন্দি করে রাখাসহ প্রকাশনা নিয়ন্ত্রণ ও জব্দের ক্ষমতা দিয়ে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে এ জরুরি আইনের মাধ্যমে। আমরা এর বিরোধিতা করছি।”

জরুরি আইন জারি করা হলে চুপ করে বসে না থেকে তা অবসানের জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান ওই নেতা।

তিন বছর আগে প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার আমলে এ জরুরি ক্ষমতা আইনটি প্রথম জারি করা হয়েছিল। এ আইনে যেকোনো ব্যক্তিকে বিনা বিচারে ৩০ দিন পর্যন্ত আটক রাখা, ফোন ও ই - মেইলে আড়িপাতা এবং মিডিয়ার ওপর সেন্সরশিপ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে সরকারকে।

থাইল্যান্ডের বিভিন্ন পত্রিকা পুনরায় জরুরি ক্ষমতা আইন প্রবর্তনের সমালোচনা করেছে। ব্যাংকক পোস্টের এক খবরে বলা হয়, “বিনা মেঘে বজ্রপাতের মতোই হঠাৎ করেই ব্যাংকককে থাই ইতিহাসের সবচেয়ে জঘণ্যতম আইনের আওতায় নিয়ে আসতে চাইছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান।”

সামরিক অভ্যুত্থানবিরোধী রাজনৈতিক সভা সমাবেশের বিষয়টি নিয়ে সেনানায়করা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন থাই রাজনৈতিক বিশে¬ষকরা।