২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক জুড়ে বোমা হামলায় ৭৭ জন নিহত

ইরাক জুড়ে বোমা হামলায় মঙ্গলবার কমপক্ষে ৭৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে তাল আফর শহরে পর পর দুটো ট্রাকবোমা বিস্ফোরণেই নিহত হন অর্ধশত। আর আনবার প্রদেশে নিহত হন ২১ জন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 11:48 AM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পুলিশ জানায়, সিরিয়া সীমান্তবর্তী তাল আফরে আত্মঘাতী ট্রাকবোমা হামলায় ৫০ জন নিহত হন। শহরটিতে শিয়া, সুন্নি ও তুর্কি, তিন সম্প্রদায়ের বাসই রয়েছে।

শহরের পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার কারিম খালাফ আল জুবাউরি জানান, হামলাকারী গমভর্তি একটি ট্রাক থেকে গম কেনার জন্য এলাকাবাসীদের আহ্বান জানায়। লোকজন জড়ো হওয়া মাত্রই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। এর পর পরই আরেকটি ট্রাকবোমা হামলা হয়।

প্রত্যক্ষদর্শী আকরাম আলী বলেন, “বিস্ফোরণে ২০টিরও বেশি দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। অনেকগুলো এখনও জ্বলছে। দমকল কর্মীরা লাশ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।”

আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলে রামাদি শহরের কাছে একটি রেস্তোরাঁর সামনে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ১৭ ইরাকি। বিস্ফোরণে আহত হয়েছেন ৩২ জন। আহতদের বোিশরভাগই পুলিশ সদস্য। এ হামলার জন্য আল কায়েদা গ্র“পকে দায়ী করা হচ্ছে। 

এর আগে আবু গারিব শহরে পরপর দুটি বোমা বিস্ফোরণে চার জন নিহত হন।