২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় মাহমুদ আব্বাসের নিরাপত্তা রক্ষীকে হত্যা

গাজায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক নিরাপত্তা রক্ষী খুন হয়েছেন। শুক্রবার অজ্ঞাত বন্দুকধারীরা তাকে হত্যা করে বলে নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 02:22 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী ‘প্রিভেন্টিভ সিকিউরিটি ফোর্স’ অভিযোগ করেছে, হামাস সমর্থকরা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা জানান, হামাস সমর্থকরা ওই রক্ষীকে অপহরণ করে। পরে তাকে হত্যা করা হয়।

এদিকে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। তবে তারা দাবি করেছে, নিহত রক্ষী গত সপ্তাহে হামাস সমর্থিত নিরাপত্তা বাহিনীর এক কমান্ডারকে হত্যায় জড়িত ছিল।

এ হত্যাকাণ্ড ঘিরে গাজায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাহমুদ আব্বাসের নিরাপত্তা বাহিনী রাস্তায় রাস্তায় টহল জোরদার করেছে।

এক সপ্তাহ আগে ঐকমেত্যর সরকার গঠনের পর হামাস ও ফাতাহ গ্র“পের সংঘাতে গাজা উপত্যকায় এ নিয়ে তিন জন নিহত হল।