বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৪
বাগদাদে গাড়িবোমা হামলায় রোববার চার জন নিহত হয়েছেন। নিহতরা সবাই শিয়া মতাবলম্বী। তারা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে কারবালা থেকে ফিরছিলেন।
পুলিশের একটি সূত্র জানায়, মধ্য বাগদাদের কারাদা জেলায় ওই হামলা হয়। বিস্ফোরণে চার জন নিহত ও ১০ জন আহত হন। কারাদা এলাকাটি মুলত শিয়া অধ্যুষিত।
তবে রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে পাঁচটি লাশ পড়ে থাকতে দেখেন। লাশগুলো দ্রুতই সরিয়ে নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, হতাহতরা একটি লরিতে চড়ে কারবালা থেকে ফিরছিলেন। শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান আরবাইন এ যোগ দিতে তারা কারবালা যান।
