২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক মহড়ায় ছয় জাতি সমঝোতা বাধাগ্রস্ত হবে'

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া পরমাণু কর্মসূচি বন্ধের সমঝোতা প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে বলে মনে করছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, এ মহড়া তাদের নিরাপত্তার জন্যও জন্য হুমকি স্বরূপ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 04:46 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

উত্তর কোরিয়ার এক মুখপাত্র বলেছেন,“এ ধরনের উস্কানিমূলক অনাকাক্সিক্ষত আচরণ সংলাপে বসে সঙ্গীর মাথায় পিস্তল ঠেকানোর সামিল।” উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা শনিবার রাতে একথা জানায়।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ মহড়ার বিষয়টি উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে দাবি করেছেন দেশ দুটির কর্মকর্তারা।

এ মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত এ সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার সেনা সদস্য দক্ষিণ কোরিয়ায় রয়েছে।

তবে বর্তমান মহড়ায় আরও প্রায় ৬ হাজার মার্কিন সেনা এবং একটি মার্কিন রণতরীও অংশ নেবে বলে জানা গেছে।