২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের সহযোগী রামাদানের ফাঁিস কার্যকর

সাদ্দাম হোসেনের অন্যতম সহযোগী ও সে আমলে ইরাকের ভাইস প্রেসিডেন্ট তাহা ইয়াসিন রামাদানের মৃত্যুণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। মঙ্গলবার বাগদাদে তাকে ফাঁসিতে ঝুলানো হয় বলে তার ছেলে আহমেদ রামাদান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 11:27 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

আহমেদ রামাদান এখন ইয়েমেনে রয়েছেন। সানা থেকে আল জাজিরা টেলিভিশনকে টেলিফোনে তিনি বাবার ফাঁসির খবর জানান। তিনি দাবি করেন, বিচার নামের প্রহসনে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আহমেদ রামাদান জানান, তিকরিতে সাদ্দাম হোসেনের কবরের পাশেই সমাহিত করা হবে তার বাবাকে।

মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য রামাদানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ১৯৮০ এর দশকে দুজাইল শহরে শিয়া গণহত্যার দায়ে গত বছরের নভেম্বরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। পরে উচ্চ আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। 

১৯৫৬ সালে সাদ্দাম হোসেনের বাথ পার্টিতে যোগ দেওয়ার আগে একটি ব্যাংকে কাজ করতেন তাহা ইয়াসিন রামাদান।

২০০৩ সালের আগস্টে মসুল শহর থেকে তাকে গ্রেফতার করে ইরাকের কুর্দি যোদ্ধারা। পরে তাকে মার্কিন সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়।