ইরাক প্রশ্নে বুশের ক্ষমতা খর্ব করতে তৎপর ডেমোক্রেট দল
ইরাক যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবি¬উ বুশের ক্ষমতা খর্ব করতে উদ্যোগ নিচ্ছে ডেমোক্রেট দল নেতৃত্বাধীন মার্কিন সিনেট। সিনেটের দুই ডেমোক্রেট সদস্য রোববার একথা জানান।
সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির প্রধান সিনেটর কার্ল লেভিন বলেন, এ উদ্যোগের অর্থ ২০০২ সালে ইরাক যুদ্ধকে অনুমোদন দিয়ে সিনেটে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল তা বাতিল করা নয়, বরং ইরাক সীমান্ত রক্ষার মত সন্ত্রাসবিরোধী কাজে মার্কিন সেনার অভিযানকে সীমিত করা।
সিবিসি’র ‘ফেস দি নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে মিশিগানের ডেমোক্রেট প্রতিনিধি বলেন, “মধ্য বাগদাদে কোনো যুদ্ধে অংশ নেবে না মার্কিন সেনারা। বাগদাদের সেনাদের প্রশিক্ষণ এবং সংগঠিত করার কাজে সীমিত সংখ্যক মার্কিন সেনাকে রাখা হবে।”
এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে সিনেট ডেমোক্রেটিক কনফারেন্সের উপপ্রধান চাক সুমার বলেন, “আমরা বড় ধরনের একটি চুক্তি করতে যাচ্ছে। আর চুক্তিটি হল, আমরা ইরাকে মার্কিন সেনা সংখ্যা পরিবর্তন করতে চাই।”
এদিকে ডেমোক্রেটদের এ উদ্যোগকে সমর্থন জানিয়েছেন রিপাবলিকানরাও। আর্মড সার্ভিসেস কমিটির দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ইরাকে মার্কিন তৎপরতাবিরোধী প্রতিটি প্রস্তাব সফলতার সুযোগ নষ্ট করে দিয়েছে।
এনবিসি টেলিভিশনের ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “এটিই হচ্ছে আমাদের সর্বশেষ এবং সবচেয়ে ভাল সুযোগ।”
কলোরাডোর রিপাবলিকান প্রতিনিধি টম টানক্রেডো সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে সেনা সংখ্যা বাড়ানোর বিরোধিতা করে বলেন, তিনি বিশ্বাস করেন ইরাকের সঙ্গে সব ধরনের সম্পৃক্ততা শেষ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, “আমি মনে করি খেলার একদম শেষ পর্যায়ে রয়েছি আমরা।”
ইরাক যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কোনো সহায়তা করেনি- একথা উলে¬খ করে তিনি বলেন, “ইরাক থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করা উচিত আমাদের।”
