২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে সামরিক অভিযানে ১০ কমিউনিস্ট গেরিলা নিহত

ফলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি গেরিলা ঘাঁটিতে অভিযান চালিয়ে অন্তত ১০ গেরিলাকে হত্যা করেছে দেশটির সেনা সদস্যরা। ওই অভিযানে দুজন সেনা সদস্যও নিহত হয়েছেন। সামরিক বাহিনীর এক মুখপাত্র শুক্রবার একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 04:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সেনা মুখপাত্র মেজর স্যামুয়েল সাগুন জানান, বুকিদনন প্রদেশের মালয়বালয় শহরের কাছের একটি গ্রামে বৃহস্পতিবার ওই অভিযান চালানো হয়। অভিযানে দুই সেনা নিহত এবং আরও তিনজন আহত হন।

সাগুন বলেন, স্থানীয় কৃষকদের বার্ষিক ফসল উৎসবে হামলা চালানোর একটি পরিকল্পনাকে নস্যাত করে দেওয়া হয়েছে এ সেনা অভিযানের  মাধ্যমে।

ফিলিপাইনের নিউ পিপলস আর্মি গেরিলাদের ওই ঘাঁটি থেকে বেশকিছু রাইফেল এবং গোলা - বারুদ উদ্ধার করেছে সেনারা।

ঘাঁটিটি বোমা বানানোর কাজে ব্যবহার হতো এবং সেখানে ‘দূরনিয়ন্ত্রিত স্থল মাইন বানানোর সরঞ্জামাদি ছিল বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।