২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ছত্তিশগড়ে ভূমিমাইন বিস্ফোরণে নিহত ৮

মধ্য ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের পেতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে বৃহস্পতিবার আটজন নিহত হয়েছেন। সেখানকার এক পুলিশ কর্মকর্তা এ খবর জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 02:06 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

নিহতদের মধ্যে ছয়জন পুলিশ। এ ঘটনায় আরও আহত হয়েছেন চারজন পুলিশ।

পুলিশ কর্মকর্তা গিরধারি নায়াক জানান, ছত্তিশগড়ের ঘন অরণ্যে পুলিশের একটি দল টহল দেওয়ার সময় মাইনটি বিস্ফোরিত হয়। এর পরপরই পুলিশের ওপর গুলি ছুঁড়তে থাকে মাওবাদী বিদ্রোহীরা।

মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছত্তিশগড়সহ মোট তেরটি প্রদেশে কৃষক এবং ভূমিহীন শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন চলছে।

গত তিন দশকে ছত্তিশগড়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।