ভারতের মনিপুরে সন্দেহভাজন জঙ্গি হামলায় ১৪ পুলিশ নিহত
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে সন্দেহভাজন জঙ্গিদের চোরাগুপ্তা হামলায় শনিবার অন্তত ১৪ পুলিশ নিহত হয়েছে। রাজ্যসভা নির্বাচনের একদিন পর সেখানে এ ঘটনা ঘটলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়নের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ব্যাটেলিয়নের সদস্যরা রাজ্যের রাজধানী ইম্ফলের ৫০ মাইল দূরবর্তী পার্বত্য তামেংলং জেলায় টহল দেওয়ার সময় জঙ্গলে লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়। তার টহলদার পুলিশের ওপর গ্রেনেড ছোড়ে এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই ১২ পুলিশ মারা যায়। পরে দুজন মারা যায় হাসপাতালে।
“বারো পুলিশ ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে মারা যায় দুজন। আহত হয় আরও সাতজন,” বলেন তিনি।
নিজেদের জন্য আলাদা ভূখ-ের দাবিতে পার্বত্য মনিপুরের কয়েকটি গোষ্ঠী এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাচ্ছে।
চোরাগুপ্তা হামলার পর সন্দেহভাজন জঙ্গিরা নিহত পুলিশ সদস্যদের সঙ্গে থাকা অস্ত্র ও প্রচুর গুলি নিয়ে যায়। হতাহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ইম্ফলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
তিনি আরও জানান, হামলাকারীদের খোঁজে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
