বামপন্থী দলের হয়ে নির্বাচনে লড়বেন মেঞ্চু
গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী দলের হয়ে লড়বেন নোবেল বিজয়ী রিগোবার্তো মেঞ্চু। বুধবার একথা জানালেন তিনি।
গুয়াতেমালা সিটিতে নিজের বাসায় সংবাদ সম্মেলনে মেঞ্চু বলেন, “গুয়েতেমালার নতুন প্রজন্ম ও নারীদের মাঝে আশার সঞ্চার ঘটাতে চাই আমরা।”
এ সময় তার পাশে বসা ছিলেন গুয়েতেমালা পার্টির প্রধান নিনেথ মন্টেনেগ্রো। যিনি নিজেও সেনা নির্যাতনের শিকার। ১৯৮৪ সালে তার স্বামীকে হত্যার পর রাজনীতিতে নামেন নিনেথ।
ডানপন্থী সরকার ও বামপন্থী গেরিলাদের মধ্যেকার ৩৬ বছর ধরে চলা ওই যুদ্ধে মেঞ্চু নিজেও বাবা-মা ও ভাইকে হারান।
তবে উদার বামপন্থী গুয়াতেমালা পার্টিকে বেছে নেওয়ায় বামপন্থী গেরিলা গ্র“পগুলো সমর্থন হারানোর শঙ্কায় পড়েছেন মেঞ্চু। যাদের মধ্যে তার বাবার প্রতিষ্ঠিত দলও রয়েছে।
মায়া ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ শুরুর ঠিক দুদিন আগেই বামপন্থীদের হয়ে লড়ার ঘোষণা দিলেন ১৯৯২ সালে শান্তিতে নোবেল বিজয়ী মেঞ্চু।
তিনি বলেন, “নতুন বছরের সূচনায় নতুন দিনের শুরু করতে যাচ্ছি আমরা। আশা করি নতুন দিন গড়ার সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারব আমরা।”
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।
