২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে নিহত বেসামরিক ইরাকির সংখ্যা ১,৯৭১

ইরাক যুদ্ধের পর দেশটিতে এক মাসে সর্বোচ্চ সংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছেন জানুয়ারিতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায়, গত মাসে নিহত বেসামরিক ব্যক্তির সংখ্যা মোট ১,৯৭১ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এর আগের মাসের চেয়ে এ সংখ্যা সামান্য বেশি। গত ডিসেম্বরে নিহত হন ১,৯৩০ জন।

তবে মন্ত্রণালয়ের এই পরিসংখ্যানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা লাশগুলোকে ধরা হয়নি। এতে দেখা যায়, জানুয়ারিতে মোট ৫৯০ জন গেরিলা নিহত হয়েছেন। গত এক বছরে এটাই সর্বোচ্চ।

এ থেকেই বোঝা যায়, ইদানিং গেরিলাদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ বাড়ছে।

ইরাকে নিহতের সংখ্যা বিষয়ে সঠিক তথ্য পাওয়া বেশ দুষ্কর। সে কারণে সংখ্যা নিয়ে মতভেদ থেকেই যায়।

যেমন জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত বছর ডিসেম্বরে সর্বমোট ২,৯১৪ জন বেসামরিক ইরাকি নিহত হন। আর নভেম্বরে এ সংখ্যা ছিল ৩,৪৬২।

জাতিসংঘ তথ্যের উৎস হিসেবে দেখিয়েছিল ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতালের মর্গগুলোকে।