২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি গেরিলাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 12:36 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

স্থানীয় বাসিন্দা এবং স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার নাবলুসে সংঘর্ষ চলাকালে তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়।

এদিকে ইসরায়েলি বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নাবলুসে অভিযান চলাকালে সেনাদের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়।

নিহত দু ব্যক্তি আল- আকসা মার্টায়ার্স ব্রিগেডের সদস্য বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।