২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাককে জাতীয় সংহতির 'রোডম্যাপ' বাস্তবায়নের আহ্বান রাইসের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ইরাকি নেতাদেরকে জাতীয় সংহতির 'রোডম্যাপ' বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি ইরাকের প্রধান প্রধান রাজনৈতিক ব্লকগুলোকে ২৬ আগস্টের একটি সংহতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কিরকুক, ইরাক ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ইরাকি নেতাদেরকে জাতীয় সংহতির 'রোডম্যাপ' বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি ইরাকের প্রধান প্রধান রাজনৈতিক ব্লকগুলোকে ২৬ আগস্টের একটি সংহতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। রাইস বলেন, " আমি নেতাদেরকে অবিলম্বে ২৬ আগস্টের চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি এবং এ প্রক্রিয়া সামনে এগুনোর বিষয়টি জরুরি ভিত্তিতে নিশ্চিত করার চেষ্টা করারও অনুরোধ জানাচ্ছি।" তিনি বলেন, " আমরা সবাই জানি গণতন্ত্র খুবই কঠিন এবং এটি প্রতিষ্ঠায় সময় লাগে। কিন্তু জনগণ যখন তাদের নেতা নির্বাচন করে তারা আমা করে যে নেতারা খুবই শক্তিশালী প্রচেষ্টা নেবেন।" ইরাকে সহিংসতা আগের চেয়ে অনেক কমে এলও রাইসের সফরকালে বাগদাদে বোমা হামলায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাইস এমন একটি সময়ে কিরকুক সফর করছেন যখন ইরাকে প্রবেশ করেছে তুর্কি সেনারা। কিরকুকের যে জায়গায় রাইসের বিমান অবতরণ করে সেখান থেকে ২০০ কিলেমিটার দূরে ডাহুক কুর্দি প্রদেশে তুর্কি সেনারা মঙ্গলবার ভোররাতে প্রবেশ করে। এর মধ্য দিয়ে এটি প্রথীয়মাণ যে, ইরাকে সহিংসতা ৬০ শতাংশ কমে এলেও দেশটির নিরাপত্তা নড়বড়ে হয়ে পড়েছে এবং দেশটি ভেতরে-বাহিরে হুমকির মুখে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঊর্ধ্বতন এক কুর্দি কর্মকর্তা জানান, তুর্কি সেনারা মঙ্গলবারে প্রথম ইরাকে ঢুকার পর সন্ধ্যায় চলে যায়। কিন্তু পরে তারা আবার ইরাকে প্রবেশ করে। ইরাকের কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের এটিই সর্বসা