২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অচলাবস্থার জন্য নিজের দেশকে দূষলেন অ্যাল গোর

নতুন জলবায়ু চুক্তির ব্যাপারে আলোচনা শুরুর প্রধান অন্তরায় যুক্তরাষ্ট্র। সেদেশেরই সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর বালি সম্মেলনে বৃহস্পতিবার ১৯১টি দেশের প্রতিনিধির সামনে বক্তৃতায় এ কথা বলেছেন। প্রতিনিধিরা বিপুল করতালি দিয়ে তার এ বক্তব্যকে স্বাগত জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

নুসা দুয়া, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন জলবায়ু চুক্তির ব্যাপারে আলোচনা শুরুর প্রধান অন্তরায় যুক্তরাষ্ট্র। সেদেশেরই সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর বালি সম্মেলনে বৃহস্পতিবার ১৯১টি দেশের প্রতিনিধির সামনে বক্তৃতায় এ কথা বলেছেন। প্রতিনিধিরা বিপুল করতালি দিয়ে তার এ বক্তব্যকে স্বাগত জানায়। জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ে কিয়োটো প্রটোকল পরবর্তী একটি নতুন চুক্তির জন্য আলোচনা শুরু প্রত্যাশা নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে ১২ দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘ। গত ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে শুক্রবার। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে, নতুন জলবায়ু চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা ও লক্ষ্য নেই। নিজের অস্কার বিজয়ী ডকুমেন্টরির নাম উল্লেখ করে অ্যাল গোর বলেন, "আমি একটি অপ্রত্যাশিত সত্য নিয়ে কথা বলছি। বালি সম্মেলনে অগ্রগতির প্রধান অন্তরায় আমার নিজেরই দেশ যুক্তরাষ্ট্র।" জলবায়ু পরিবর্তনবিরধী সচেতনা তৈরিতে অবদান রাখায় গোর এ বছর যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল পুরস্কার নিয়ে তিনি সরাসরি বালিতে এসেছেন। তার সঙ্গে শান্তিতে নোবেল পেয়েছে জাতিসংঘের ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। যুক্তরাষ্টের বাধা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনবিরোধী নতুন আন্তর্জাতিক চুক্তির জন্য 'নতুন পথে' এগিয়ে যাওয়ার জন্য গোর বিশ্বের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "আমি জানি না এই বিশাল হাতি এড়িয়ে কিভাবে আপনারা এগিয়ে যাবেন। আমার দিক থেকে কূটনৈতিকসুলভ না হলেও, আমি আপনাদের তা করতে বলছি।" ২০০২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বুশের কাছে পরাজিত হন গোর । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২৩৫ ঘ.