২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সংঘাতময় সোয়াত উপত্যকার একটি পুলিশ ফাঁড়িতে রোববার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু এবং এক পুলিশ সদস্যও রয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

মিঙ্গোরা, পাকিস্তান, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সংঘাতময় সোয়াত উপত্যকার একটি পুলিশ ফাঁড়িতে রোববার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু এবং এক পুলিশ সদস্যও রয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। সোয়াতের প্রধান শহর মিঙ্গোরার কাছে এ হামলার মাত্র একদিন আগে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছিল, এলাকাটি থেকে তারা তালেবানপন্থী নেতা মওলানা ফজলুল্লাহর অনুগত অধিকাংশ জঙ্গিদের বিতাড়িত করেছে। সোয়াতের সেনা মুখপাত্র আমজাদ ইকবাল বলেন, "হামলায় দুই শিশু, তিন বেসামরিক লোক এবং এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরও এক পুলিশ সদস্য।" হামলাকারী বিস্ফোরকভর্তি ওই গাড়ি নিয়ে মিঙ্গোরা শহরের ওই পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। সেনা মুখপাত্র বলেন, বিস্ফোরণস্থলে হামলাকারীর মাথা পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার মাত্তা শহরের কাছে তিনটি মস্তকহীন লাশ পাওয়া গেছে। লাশগুলো পরে মিঙ্গোরায় নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৮০০ ঘ.