বাগদাদ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাদিয়া শহরে শুক্রবার এক নারীর আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২৭ জন। এছাড়া একই জায়গায় অপর একটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরও দশজন।
পুলিশ জানিয়েছে, ইরাকে সবচেয়ে সংঘাতমহ দিয়ালিয়া প্রদেশের মুকদাদিয়া শহরে সুন্নি আরবদের বিদ্রোহী গ্র"প '১৯২০ রেভ্যুলুশনারি ব্রিগেড' এর সদস্যদের হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। এই গ্র"পটি আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আত্মঘাতী হামলার সময় বাজার এলাকাটিতে জুম্মার নামাজের আগে বাজার করতে আসা অনেক মানুষের ভীড় ছিল। এর মধ্যে রাস্তা থেকে একজন নারী বিভিন্ন প্রশ্ন করতে করতে রেভ্যুলেশনারী ব্রিগেড সদস্যদের ব্যবহৃত একটি ভবনের ওপরে উঠতে থাকে। এক পর্যায়ে তিনি তার শরীরের সঙ্গে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান।
বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত ও আরও ২৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শী আম্মার ফাদেল রয়টার্সকে বলেন, "আমরা অনেক মৃত দেহ দেখেছি। শুক্রবার হওয়ায় ওই এলাকায় অনেক লোক ছিল।"
আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সাহায্য করার কারণেই এই ব্রিগেডের ওপর হামলা চলানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স
bdnews24