ওয়াশিংটন, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার বৃহস্পতিবার বলেছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ প্রতিশ্র"তি অনুযায়ী ১৬ ডিসেম্বরে জরুরি অবস্থা তুলে নিলে পাকিস্তানে নির্বাচন নিখুঁত না হলেও সুষ্ঠু হওয়া সম্ভব।
মার্কিন কংগ্রেসে এক শুনানি চলাকালে বাউচার বলেন, "আমি মনে করি পাকিস্তানে নির্বাচন ভালভাবে হবে। পাকিস্তানে বিশ্বাসযোগ্য নির্বাচনও হওয়া সম্ভব। জনগণ স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন পেতে পারে।"
মুশাররফ প্র"তশ্র"তি অনুযায়ী জরুরি অবস্থা তুলে নিলে নির্বাচন অবাধ হবে কিনা এ প্রশ্নের জবাবে বাউচার বলেন, "নির্বাচন নিখুঁত হবে না।"
তিনি জানান, নির্বাচন নিখুঁত না হলেও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব বলে তিনি মনে করেন।
বাউচারের এ মত পাকিস্তানের রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের বিপরীতে গেছে। যারা মনে করছেন সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির জন্য সময় খুবই স্বল্প।
তারা নির্বাচনের আগে বরখাস্ত বিচারপতিদের স্বপদে পুনর্বহালের দাবি নিয়ে এখনও লড়ে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার সমর্থকরা বৃহস্পতিবারও বরখাস্ত বিচারপতিদের স্বপদে পূনর্বহলের দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছেন।
কিন্তু মুশাররফ জরুরি অবস্থা জারির পর ঢালাওভাবে আটক আইনজীবী ও বিরোধীদলীয় নেতাকর্মীদের বহুজনকে ইতোমধ্যেই মুক্তি দিলেও তার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এমন কয়েকজন বিচারপতি ও আইনজীবীকে এখনও আটক রেখেছেন।
শরীফ ও বেনজিরের দল নির্বাচন বয়কট করার চিন্তাভাবনা করছে। প্রধান দুটি বিরোধীদল নির্বাচন বয়কট করলে নির্বাচন আস্থা সঙ্কটে পড়বে। ওদিকে, মুশাররফকে দেওয়া মার্কিন সাহায্য নিয়েও প্রতিবাদ উঠেছে। একনায়কদের সাহায্য দেওয়া বন্ধের দাবি তুলেছে বিরোধীদলগুলো।
এই বিশৃঙ্খলার মধ্যে পাকিস্তানে মার্কিন সাহায্য দেওয়ার সদিচ্ছা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বাউচার বলেন, "নির্বাচনের আগে কেউই এগুলো নিয়ে বিঘ
bdnews24