২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে পার্সেল বোমা বিস্ফোরণে ১ জন নিহত

প্যারিসে পার্সেল বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার একজন নিহত হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পুরোনো আইন প্রতিষ্ঠান স্থলে একটি ভবনে ওই বিস্ফোরণ ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

প্যারিস, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্যারিসে পার্সেল বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার একজন নিহত হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পুরোনো আইন প্রতিষ্ঠান স্থলে একটি ভবনে ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ এর আগে জানায়, বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে। এর মধ্যে একজন আইনজীবী ও তার সেক্রেটারি গুরুতর জখম হয়েছেন। ফ্রান্সের রাজধানীর পশ্চিমাঞ্চলে 'বুলেভা দেস ম্যালেসরবস' ভবনে বিসেম্ফারণ ঘটে। ফ্রান্সের এলসিআই টেলিভিশন তাদের ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদনে জানিয়েছে, ২য় আরেকটি পার্সেল বোমা নিস্ক্রিয় করার চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৬ঘ.