২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিদেশি যোদ্ধাদের অধিকাংশই সৌদিআরব ও লিবিয়ার

ইরাকে লড়াইরত বিদেশি গেরিলা যোদ্ধাদের প্রায় ৬০ শতাংশ এসেছে মার্কিন মিত্র সৌদি আরব ও লিবিয়া থেকে। অজ্ঞাত এক মার্কিন সেনা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

বাগদাদ, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে লড়াইরত বিদেশি গেরিলা যোদ্ধাদের প্রায় ৬০ শতাংশ এসেছে মার্কিন মিত্র সৌদি আরব ও লিবিয়া থেকে। অজ্ঞাত এক মার্কিন সেনা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে একথা জানিয়েছেন। পত্রিকাটি বৃহস্পতিবার জানায়, গত সেপ্টেম্বরে ইরাকের সিরিয়া সীমান্তবর্তী সিনজার এলাকায় একটি বিদ্রোহি শিবিরে মার্কিন বাহিনীর অভিযানে পাওয়া একটি দলিল থেকে এই তথ্য পাওয়া গেছে। ওই অভিযানে যে সমস্ত মালামাল উদ্ধার করা হয়েছে, তা থেকে মনে করা হচ্ছে ২০০৬ এর জুন থেকে এ পর্যন্ত ওই এলাকায় ৭০০ বিদেশি যোদ্ধা অনুপ্রবেশ করেছে। পত্রিকাটি আরও জানায়, উদ্ধার করা কাগজপত্র থেকে জানা গেছে, বিদেশি যোদ্ধাদের মধ্যে ৩০৫ জন বা ৪১ শতাং সৌদি আরবের এবং ১৩৭ জন বা ১৮ শতাংশ লিবিয়ার নাগরিক। তৃতীয় অবস্থানে আছে ইয়েমেন। কর্মকর্তারা অবশ্য মনে করছেন, ২০০৭ সালে বিদেশি যোদ্ধা অনুপ্রবেশের সংখ্যা কমে এসেছে। ইরাকে যুদ্ধরত সিরিয়ার গেরিলাদের অবস্থান চতুর্থ বা প্রায় ৮ শতাংশ। ওয়াশিংটন অভিযোগ করে আসছে নাগরিকদের ইরাকে অনুপ্রবেশের বিরুদ্ধে সিরিয়া সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪২ঘ.